ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৩ অপরাহ্ণ

প্রোটিয়া বিশ্বকাপ দলে নেই ডু প্লেসি-তাহির

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সাবেক  অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির এবং অলরাউন্ডার ক্রিস মরিসকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়লেও তেম্বা বাভুমাই থাকছেন প্রোটিয়াদের নেতৃত্বে।

জায়গা পেয়েছেন এখনো কোনো টি-টোয়েন্টি না খেলা স্পিনার কেশভ মহারাজ। বাভুমার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মহারাজই।

প্রোটিয়াদের স্পিন বিভাগে মহারাজের সঙ্গে থাকছেন তাবরাইজ শামসি এবং বিয়ন ফোরটান। ব্যাটিং লাইনআপে কুইন্টন ডি কক, আইডেন মারকরাম, হাইনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার রয়েছেন। পেস বোলিং আক্রমণে থাকছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং আরনিক নরকিয়া।

রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যাবেন জর্জ লিন্ডা, আন্দিলে ফেলুকওয়ায়ো, লিজাড উইলিয়ামস।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে। যেখানে গ্রুপ-১ এ তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, আইডেন মারকরাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

রিজার্ভ: জর্জ লিন্ডা, আন্দিলে ফেলুকওয়ায়ো, লিজাড উইলিয়ামস।

শেয়ার করুন