ডেস্ক রিপোর্ট

৬ সেপ্টেম্বর ২০২১, ২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে শনাক্তের হার কমে ৬ শতাংশ, মৃত্যু ৫

আপডেট টাইম : সেপ্টেম্বর ৬, ২০২১ ২:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামে করোনা সংক্রমণ ৬ শতাংশে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৭৬ জন নতুন আক্রান্ত ধরা পড়ে। সংক্রমণ হার ৬ দশমিক ০৭ শতাংশ। এ সময় ৫ করোনা রোগীর মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এসব তথ্য জানা যায়।

রিপোর্টে বলা হয়, রবিবার ১ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন সংক্রমিত ৭৬ জনের মধ্যে শহরের ৫০ এবং সাত উপজেলার ২৬ জন।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ১২১ জনে দাঁড়ালো। সংক্রমিতদের মধ্যে শহরের ৭২ হাজার ৭০২ ও গ্রামের ২৭ হাজার ৪১৯ জন।

গতকাল করোনায় নগরীর একজন ও গ্রামের ৪ জন মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৫১ জন হয়েছে। এর মধ্যে বাসিন্দা ৬৯৬ ও গ্রামের ৫৫৫ জন।

শেয়ার করুন