ডেস্ক রিপোর্ট

২৫ জুন ২০২১, ১০:৪১ অপরাহ্ণ

মহাকাশ স্টেশনেই কোপা-ইউরো দেখছেন নভোচারীরা

আপডেট টাইম : জুন ২৫, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিশ্বব্যাপী একই সময়ে চলছে ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই আসর ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা। সেটির উত্তেজনা এবার পৃথিবীর বাহিরেও ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীরাও সেই খেলা দেখছেন।

সেখানে বসেই প্রিয় দলের ম্যাচ উপভোগ করছেন তারা। বৃহস্পতিবার ইএসপিএন এফসির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করা হয়েছে।

সে ছবিতে দেখা যায়, ফরাসি নভোচারী থমাস পেসকুইট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি কক্ষে বসে আছেন (মূলত হেলান দিয়ে ভেসে আছেন)। আর তার সামনেই একটি পর্দায় ফ্রান্স-পর্তুগালের ম্যাচ চলছে।

শেয়ার করুন