ডেস্ক রিপোর্ট

৫ সেপ্টেম্বর ২০২১, ৪:১০ অপরাহ্ণ

অপরিবর্তিত টাইগারএকাদশ , উইকেটরক্ষকের দায়িত্বে সোহান

আপডেট টাইম : সেপ্টেম্বর ৫, ২০২১ ৪:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম।

আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে কিপিং করেছেন নুরুল হাসান সোহান। হেড কোচ রাসেল ডোমিঙ্গো যেমন জানিয়েছিলেন, তাতে আজ মুশফিকুর রহীমের গ্লাভস হাতে নেয়ার কথা ছিল।

কিন্তু সেটা হচ্ছে না। প্রথম দুই ম্যাচের মতো আজও বাংলাদেশ দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

এদিকে নিউজিল্যান্ড দলে তিনটি পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন ডগ ব্রেসওয়েল, বেন সিয়ার্স আর হামিশ বেনেট। তাদের পরিবর্তে ঢুকেছেন ফিন অ্যালেন, স্কট কাগেলেইন এবং জ্যাকব ডাফি।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ
রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, টম ব্লান্ডেল, অ্যাজাজ প্যাটেল, স্কট কাগেলেইন, জ্যাকব ডাফি।

শেয়ার করুন