ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ

জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি চোরাই চোরাকারবারীকে আটক

আপডেট টাইম : আগস্ট ৩০, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট : ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী সীমান্ত এলাকা থেকে কষ্টিপাথরের মুর্তিসহ এক চোরাকারবারীকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে চোরাকারবারীর কাছে থাকা শপিং ব্যাগের ভিতর থেকে কষ্টিপাথরের তিনটি ভাঙা মুর্তি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট-২০, বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান।

তিনি জানান, উপজেলার শিমুলতলী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরের তিনটি ভাঙা মুর্তিসহ তাকে আটক করা হয়।

এঘটনায় উপজেলার উচাই পাথরঘাটা এলাকার মৃত হুজুর আলী ফকিরের ছেলে খানো ফকির (৫৫) কে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন