ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে শ্রমিক ফ্রন্ট নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ২৭, ২০২১ ১০:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রমিক ফ্রন্টের আঞ্চলিক কার্যালয়ে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়ায় সমাবেশ।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে বগুড়া জেলা শাখার উদ্যোগে-আজ শুক্রবার, ২৭ আগস্ট বেলা ১১.৩০ টায় বগুড়া শহরের মিছিল শেষে সাতমাথায় মানববন্ধণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মাসুদ পারভেজ,যুগ্ম সম্পাদক সুরেশ চন্দ্র দাস মনো, সংগাঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক শ্যামল বর্মন, প্রচার সম্পাদক সানোয়ার বাবু প্রমূখ নেতৃবৃন্দ।

কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফের নামে গত: ১০ ও ১১ আগষ্ট নারায়ণগঞ্জ আদালতে দুটি মিথ্য মামলা দায়ের করেণ মাননীয় আদালত দায়েরকৃত দুটি মামলা পি.বি.আই ও ফতুল্লা থানার ওসিকে তদন্তের দায়িত্ব দিয়েছে। নারায়ণগঞ্জের সচেতন মহলের সবাই জানেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। তারা ব্যাক্তিজীবনে কোন ধরণের ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত নয় এবং যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফ একটি পোষাক শিল্প কারখানায় চাকরি করেন। কোন ধরণের ব্যবসার সাথে যুক্ত নয়। ফলে এই নেতৃবৃন্দের সাথে ব্যবসায়িক লেনদেনের অভিযোগ এনে যে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহিন এবং তাদের সুনাম নষ্ট ও হয়রানি করার হীন প্রচেষ্টা। তাই তিনি প্রত্যাশা করেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রভাবমুক্ত নিরপক্ষে তদন্ত করবেন এবং আবু নঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ ও সাইফুল ইসলাম শরিফের নামে দায়েরকৃত মিথ্যা মামলা দায় হতে অব্যহতি দিবেন। তিনি আরও বলেন, ফতুল্লার গাবতলি অঞ্চলের পোষাক শিল্প শ্রমিকদের আতংক ঝুঁট সন্ত্রাসী সুমন, জুয়াড়ী জাহাঙ্গীরসহ শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

শ্রমিক নেতা সাইফুজ্জামান টুটুল বলেন- গত ৮আগষ্ট ২০২১ সন্ধ্যায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার গাবতলি আঞ্চলিক কার্যালয়ে স্থানিয় ঝুঁট সন্ত্রাসী সুমন এবং জুয়াড়ী জাহাঙ্গীরের নেতৃত্বে হামলা করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফ এবং রিকশা চালক সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মেহেদি হাসান কে আহত করা, মোবাইল-নগদ অর্থ লুট ও ভাংচুর চালানোর জন্য দায়িদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সেই সাথে উল্লেখিত ঘটনায় মামলা দায়েরের পরও ঝুঁট সন্ত্রাসী সুমন-জাহাঙ্গীর গংদের এখনো গ্রেফতার না করার নিন্দা জানিয়ে বলেন, গত-৮ আগষ্ট হামলার পরপরই ফতুল্লা থানায় সুনির্দিষ্ট আসামীদের নামে মামলা দায়েরের পরও আসামীদের গ্রেফতার করা হয়নি এবং ঐ অঞ্চলে শ্রমিকদের অধিকারের পক্ষে কথা বলার কেন্দ্র হয়ে ওঠা কার্যালয়টি উচ্ছেদ এবং শ্রমিক নেতাদের হত্যার অভিপ্রায়ে পরিচালিত হামলার অপরাধকে আড়াল করতে হামলাকারী আসামীদের দিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফের নামে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা পত্যাহারের দাবি জানান।

সমাবেশে অন্য নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা দেশের শিল্প বা কারখানা বাঁচিয়ে রাখতে সংগ্রাম করে জীবন দিচ্ছে; তারা তাদের সকল জীবনীশক্তি ক্ষয় করে উৎপানের চাকাকে সচল রাখছে, উন্নয়নের গতিকে ধরে রাখছে কিন্তু তারা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারছেন। তাদের থাকার ঘর নেই, তিন বেলা মানসম্মত খাবার জোটে না, তাদের রেশনের দাবি উপেক্ষিত। চিকিৎসার জন্য হাসপাতাল নাই, তাদের সন্তানের লেখাপড়ার কোন ব্যবস্থা নেই। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট তার জন্মলগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সচেতন করার সংগ্রাম চালিয়ে আসছে। শ্রমিক ফ্রন্ট মনে করে আন্দোলন সংগ্রামের পথেই গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার আদায় ও সুবিধাবাদী ট্রেড ইউনিয়নের বিপরীতে বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে। যেখানে শ্রমিকদের সমস্যা সেখানেই সংগঠন এবং আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করতে হবে। আর এই শ্রমিক আন্দোলন জোরদার করতে নেতৃবৃন্দ শ্রমিক ফ্রন্টের পতাকাতলে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এবং সেই সাথে শ্রমিক নেতাদের হত্যার অভিপ্রায়ে পরিচালিত হামলার অপরাধকে আড়াল করতে হামলাকারী আসামীদের দিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শরিফের নামে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা পত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন