ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

আপডেট টাইম : আগস্ট ২২, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: সকল নাগরিককে টিকা ও টিকা নিয়ে অব্যবস্থাপনা বন্ধ, অবিলম্বে সকল শিক্ষার্থী-শিক্ষকদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও করোনাকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করাসহ এই ৩ দফা দাবিতে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ।

আজ রোববার (২২ আগস্ট) সকাল ১১টায় নগরীর নিউমার্কেট চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নগর কমিটির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন ও সদস্য সাকিব হোসেন। সমাবেশ পরিচালনা করেন প্রচার-প্রকাশনা সম্পাদক প্রীতম বড়ুয়া।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন এক চরম অনিশ্চয়তায় নিপতিত হয়ে। কিন্তু আমরা দেখছি যখন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের এই অনিশ্চয়তা দূর করার কথা সরকারের, তখন প্রতিনয়ত অপরিকল্পিত লকডাউনের নামে বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বিলম্ব করা হচ্ছে, অনলাইন ক্লাসের নামে শিক্ষার বৈষম্যকে আরো বেশী সঙ্কটাপন্ন করে তুলছে সরকার। একদিকে মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে প্রতি মাসে বিভিন্ন নামে বেনামে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে বিভিন্ন প্রকার ফি। টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বললেও বেশীরভাগ শিক্ষার্থীই এখনো টিকার আওতার বাইরে, নেই পর্যাপ্ত টিকার যোগান। এই টিকা কিভাবে কখন দেয়া হবে তা নিয়েও নেই সুনির্দিষ্ট কোনো নির্দেশনা।

বক্তারা বলেন, এই করোনার গোটা সময়ে আমরা দেখেছি স্বাস্থ্যখাতের সীমাহীন অব্যাবস্থপনা, দূর্নীতি। কিন্তু এখন টিকা দেয়ার সময়ও আমরা একিরকম দূর্নীতি এবং শাসনব্যবস্থার সাথে জড়িত মানুষদের একিরকম দায়সারা ও মুনাফাবৃত্তির চেহারা আমরা লক্ষ্য করছি। এই সময়ে যখন সকল নাগরিকের জন্য টিকা নিশ্চিত করার কথা তখন আমরা দেখছি অনেক সময় পেরিয়ে গেলেও সকল নাগরিকের টিকা নিশ্চিতের জন্য পর্যাপ্ত টিকা মজুদ নেই। মুখে গণটিকার কথা বললেও আমরা দেখলাম টিকার অভাবে মাত্র ১দিনের ভিতরেই তাদের সেই গণটিকার বাহাস থামাতে হয়েছে। টিকা নিতে গিয়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। বারবার গিয়েও টিকা পাচ্ছেনা। উল্টোদিকে আমরা দেখছি এক সংসদ সদস্যের ভাই তার নিজের বাসায় টিকা মজুদ করছে।

এই অবস্থায় নেতৃবৃন্দ দাবি জানান টিকা নিয়ে সকল অব্যবস্থাপনা বন্ধ করে অবিলম্বে সকল নাগরিকের জন্য টিকা নিশ্চিত করতে হবে এবং করোনাকালে শিক্ষার্থীদের সকল প্রকার ফি মওকুফ করতে হবে

বক্তার হুশিয়ারা দিয়ে বলেন, যদি অবিলম্বে সকল শিক্ষার্থী-শিক্ষকদের টিকার আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হয় তাহলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথেই চালু করবে ক্লাসরুম।

শেয়ার করুন