ডেস্ক রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জালালাবাদ থানা শাখার দ্বিতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কমরেড রজত চৌধুরী। শাখা সম্পাদক নিরঞ্জন দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি সিলেট জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান।
এছাড়াও বক্তব্য রাখেন কমরেড আনোয়ার হোসেন সুমন, চয়ন দেব, স্বপন মাহমুদ, কিংশুক পাল, দেবাশীষ শর্মা, রওশন আলী, মনীষা ওয়াহিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘দেশ আজ গভীর সঙ্কটে নিমজ্জ্বিত। ক্ষমতা চিরস্থায়ী করতে বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। নানাভাবে জনগণের গণতান্ত্রিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হচ্ছে। সাম্প্রদায়িকতা ভয়াবহ রূপ নিচ্ছে রাষ্ট্রযন্ত্রের সহায়তায়। সাম্রাজ্যবাদী অপশক্তিগুলোও এ দেশকে ঘিরে তাদের চক্রান্তের জাল অবিরত বিস্তার করে চলছে। নিত্যপ্রোজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যও অস্বাভাবাবিকভাবে বেড়ে চলেছে। এতে মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষের গণতান্ত্রিক অধিকারসমূহও একে একে কেড়ে নেওয়া হচ্ছে।’
বক্তারা আরও বলেন, ‘এমন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে শ্রমিক কৃষক খেতমজুরসহ খেটেখাওয়া সাধারণ মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে সমাজতন্ত্র। এজন্য জনগণের অধিকার আদায়ের ইস্যুভিত্তিক নানা আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের লড়াই জোরদার এর মাধ্যমে অগণতান্ত্রিক শাসন-শোষণের অবসান ঘটাতে হবে। এর কোনো বিকল্প নেই।’
সবশেষে শুরু হয় কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড চয়ন দেব-কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জালালাবাদ থানা শাখার সম্পাদক নির্বাচিত করা হয়।