ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২১, ৬:২৭ অপরাহ্ণ

কুমিল্লায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ১৬, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ। একই সময়ে ১৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৬৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৩৬৯ জনে। আক্রান্তের হার ২৪ দশমিক ৬ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮ জন, আদর্শ সদরের একজন, সদর দক্ষিণে দুজন, বুড়িচংয়ে ৩৬জন, ব্রহ্মণপাড়ায় পাঁচজন, চান্দিনায় ১৩জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে তিনজন, দেবীদ্বারে সাতজন, দাউদকান্দিতে ৩২জন, লাকসামে ৩৩জন, লালমাইয়ে ছয়জন, বরুড়ায় পাঁচজন, মেঘনার চারজন এবং হোমনা উপজেলায় একজন রয়েছেন।

ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন ও বুড়িচং, চৌদ্দগ্রাম, দেবীদ্বার, লালমাই ও মেঘনা উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৬৯ জনে।

শেয়ার করুন