ডেস্ক রিপোর্ট

৩ আগস্ট ২০২১, ৮:২৯ অপরাহ্ণ

প্রথম তিন ওভারেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

আপডেট টাইম : আগস্ট ৩, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে দলটি।

ইনিংসের প্রথম বলেই ওপেনার অ্যালেক্স ক্যারিকে (০) বোল্ড করে ফিরিয়ে দেন স্পিনার মেহেদি হাসান। নাসুম আহমেদ পরের ওভারে ফিরিয়ে দেন আরেক ওপেনার জশ ফিলিপিকে (৯)। তৃতীয় ওভারে আক্রমণে এসেই সাকিব আল হাসান বোল্ড করেন ময়জেস হেনরিকসকে (১)। ফলে ২.১ ওভারেই মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

৩ ওভার শেষে অজিদের স্কোর ১৩/৩। মিচেল মার্শকে নিয়ে অধিনায়ক ম্যাথু ওয়েড এখন ব্যাট করছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে যারা ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়ে।

সর্বোচ্চ ৩৬ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ বলে ৩ চারে এই রান করেন তিনি। ওপেনার নাঈম ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ২০, আফিফ হোসেন ধ্রুব ১৭ বলে ২৩ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল জস হ্যাজলউড। মিচেল স্টার্ক নিয়েছে ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও আন্দ্রে টাই।

শেয়ার করুন