ডেস্ক রিপোর্ট
২২ জুলাই ২০২১, ৫:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৪২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ২৫ দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত ২ রোগীর মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও নগরীর ছয়টি ল্যাবে গতকাল শুক্রবার ১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৩০২ জনের মধ্যে শহরের ৩০২ ও ৯ উপজেলার ১২৬ জন।
জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৭৩ হাজার ৮১০ জন। এর মধ্যে শহরের ৫৫ হাজার ৯৪৫ ও গ্রামের ১৭ হাজার ৮৬৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৬১, আনোয়ারায় ২২, সীতাকু-ে ১২, বোয়ালখালী ও মিরসরাইয়ে ৯ জন করে, রাউজানে ৮, পটিয়ায় ৩ এবং ফটিকছড়ি ও বাঁশখালীতে একজন করে রয়েছেন।
গতকাল করোনায় চট্টগ্রাম মহানগরীর একজন ও গ্রামের একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা এখন ৮৬২ জন। এতে শহরের ৫৩০ ও গ্রামের ৩৩২ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২০৩ জন।