ডেস্ক রিপোর্ট

১৬ জুলাই ২০২১, ৯:০১ অপরাহ্ণ

শনিবার আসছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

আপডেট টাইম : জুলাই ১৬, ২০২১ ৯:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে কাল শনিবার। দুটি পৃথক উড়োজাহাজে কাল রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে।

তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল।

শেয়ার করুন