ডেস্ক রিপোর্ট

১০ জুলাই ২০২১, ১২:১৮ পূর্বাহ্ণ

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর প্রতি বাসদ(মার্কসবাদী)চট্টগ্রাম জেলার শ্রদ্ধা

আপডেট টাইম : জুলাই ১০, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে তিনদিনব্যাপী শোক পালনের ৩য় দিনে আজ বিকালে সংগঠন কার্যালয়ে দলের চট্টগ্রাম জেলা শাখার কর্মসূচী পালিত হয়।

সভার শুরুতে দলের শোকবার্তা যৌথভাবে পাঠ করা হয়। কমরেড মুবিনুল হায়দারের প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানান বাসদ(মার্কসবাদী), বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।

এরপর দলের নেতৃবৃন্দ কমরেড মুবিনুল হায়দারের জীবন ও সংগ্রাম থেকে কিছু শিক্ষা তুলে ধরেন এবং তাঁর দেখানো পথে দল গড়ে তোলায় দৃঢ় প্রতিজ্ঞা তুলে ধরেন।শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীত ও লাল সালাম জানিয়ে সভা শেষ হয়।

কোভিড পরিস্থিতির কারণে ঘরোয়াভাবে সংক্ষিপ্ত পরিসরে এ আয়োজন করা হয়।

নেতৃবৃন্দ জানান, লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে বাম গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত সকল শ্রেণি পেশার মানুষদের নিয়ে শোকসভার আয়োজন করা হবে।

শেয়ার করুন