ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২১, ১:২২ পূর্বাহ্ণ
আবু সায়েম, জামালপুর প্রতিনিধি:: কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নতুন করে কঠোর লকডাউন এর দ্বিতীয় দিনেও জামালপুর জেলা প্রশাসন জনসাধারণকে সচেতন করতে মাঠ পর্যায়ে জামালপুর সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
করোনায় স্বাস্হ্যবিধি মেনে চলতে ও সরকারের বিধি নিষেধ অমান্য করায় জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে তিনি মোবাইলের কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার সাতশত টাকা জরিমানা করেছেন।
শুক্রবার ২ জুন ২০২১ ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের অভিযান পরিচালনা শেষে তিনি জানান,বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা পালন না করায় ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়।
আদালত সূত্রে আরও জানা যায় জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ, নুরুন্দি ও নান্দিনা বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়াও তিনি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে ও জনসাধারণকে তিনি স্বাস্হ্যবিধি মানতে সচেতন করেন।