ডেস্ক রিপোর্ট
২৪ জুন ২০২১, ৮:১৮ অপরাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ি কর্তৃক ১৬ (ষোল) কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ( ২৪ জুন) দুপুরে জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের দড়িপাড়া মাদকদ্রব্য অভিযান করে ১৬ টি মাদকদ্রব্যের প্যাকেট উদ্ধার করছে বলে জানিয়েছেন, জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ির এসআই মোঃ জামিনুর রহমান।
তিনি বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, জয়পরহাট থানার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামের একটি তরমুজের জমির মধ্যে কিছু লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ পেয়ে উক্ত স্থানে আমাদের উপস্থিতে টের পেয়ে তাদের হাতে থানা ৪ টি লাল, সবুজ, হলুদ রংয়ের বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তার মধ্যে পলিথিনে মোড়ানো সাদা কসটেপ দ্বারা পেঁচানো প্রতিটি বস্তায় ৪ প্যাকেট করে ১কেজি ওজনের মোট ১৬ টি প্যাকেট উদ্ধার করে চকরবকত ফাঁড়ি পুলিশ।