ডেস্ক রিপোর্ট

১৯ জুন ২০২১, ১০:৫৯ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট টাইম : জুন ১৯, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নওগাঁর ধামইরহাটে সাড়ে তিন কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি বিষুষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের বাখরপাড়া গ্রামের কৃষক আজিজার রহমানের খেতের মাটির স্তূপ থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। বিষুষ্ণমূর্তিটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি সংশ্নিষ্ট প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ধামইরহাট থানার ওসি মো. আবদুল মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাখরপাড়ায় অভিযান চালিয়ে কৃষক আজিজার রহমানের জমিতে রাখা মাটির স্তূপ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এটির ওজন পাঁচ কেজি ৪৪০ গ্রাম, উচ্চতা ১৪ দশমিক ৩ ইঞ্চি এবং প্রস্থ ১০ ইঞ্চি। মূর্তিটির বাজারমূল্য প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, এটি ৬০০ থেকে ৭০০ বছর পুরোনো। মূর্তিটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ায় সংশ্নিষ্ট অধিদপ্তরে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন