ডেস্ক রিপোর্ট
১৮ জুন ২০২১, ৪:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মারা গেছেন আশির দশকের পশ্চিমবঙ্গের বিখ্যাত কবি গৌতম বসু। শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৬৬ বছর।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে সিওপিডি’র সমস্যায় ভুগছিলেন গৌতম বসু। কিডনির অবস্থাও ছিল না।
বৃহস্পতিবার বিকেলে অসুস্থবোধ করলে গৌতমকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না জানা যায়নি।
গৌতম বসু ১৯৫৫ সালের ১৩ মে দার্জিলিং-এ জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত প্রথম বই ১৯৮১ সালের ‘অন্নপূর্ণা ও শুভকাল’। অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে অতিশয় তৃণাঙ্কুর পথে, রসাতল, নয়নপথগামী ও স্বর্ণগরুড়চূড়া।
বীরেন্দ্র পুরস্কার ও রবীন্দ্র স্মৃতি পুরস্কার-সহ বেশ কিছু সম্মাননা পেয়েছে গৌতম বসু।