ডেস্ক রিপোর্ট

৭ জুন ২০২১, ৯:০৪ অপরাহ্ণ

ছাত্র ইউনিয়ন সভাপতি-সাধারন সম্পাদকসহ বহিস্কৃত ১৪

আপডেট টাইম : জুন ৭, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজুল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীলসহ ১৪ জন ছাত্র ইউনিয়ন নেতাকর্মীকে দলীয় শৃংখলাভংগের কারনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে বহিস্কার করা হয়েছে। গত ১১ই মে সিপিবি সাধারন সম্পাদক শাহ আলম সাক্ষরিত এসংক্রান্ত নোটিশ পার্টি থেকে দেয়া হয়।

 

সেখানে উল্লেখ করা হয় ছাত্র সংগঠনে পার্টির রোডম্যাপ বাস্তবায়নে বার বার অংগীকার করলেও বহিস্কৃত ছাত্রনেতারা পার্টির সিদ্ধান্ত বাস্তবায়ন করেন নি। ফলে পার্টি থেকে তাদের কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে একবার দলীয় সদস্যপদ ফেরত পেয়েছিলেন। তবে এবার তাদের চূড়ান্ত বহিঃস্কারের সিদ্ধান্ত পার্টি থেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।

আরো বহিস্কার করা হয়েছে ছাত্র ইউনিয়ন সহসভাপতি সুমাইয়া সেতু, কে এম মুত্তাকী, বিগত কমিটির সহসভাপতি ফয়জুর মেহেদী, এ বি তাহসিন, কার্যকরী সদস্য-জি কে সাদিক, এনি সেন, খায়রুল হাসান জাহিন, জগন্নাথ বিশ্ববদ্যালয়ের নেতা আশমানি আশা, ঢাকা মহানগরের নেতা প্রীতম ফকির, শামীম আহমেদ সহ ১৪জন ছাত্র ইউনিয়নের নেতাকর্মী।

শেয়ার করুন