ডেস্ক রিপোর্ট

৩১ মে ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ

কমরেড শংকর সাহার মৃত্যুতে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শোক

আপডেট টাইম : মে ৩১, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার’-এর সর্বভারতীয় সভাপতি ও এসইউসিআই (কমিউনিস্ট) দলের পলিটব্যুরো সদস্য কমরেড শংকর সাহার মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় এবং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ আজ সোমবার (৩১ মে ২০২১) এক বিবৃতিতে এই শোক জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন AIUTUC-এর সভাপতি হিসেবে কমরেড শংকর সাহা’র সাথে আমাদের বিভিন্ন সময়ে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ হয়েছে। তাঁর জ্ঞানের গভীরতা ও চরিত্রের সৌন্দর্য আমাদের সমৃদ্ধ করেছে। আজীবন বিপ্লবী এ শ্রমিক নেতা সর্বভারতীয় পর্যায়ে শ্রমিক আন্দোলন সংগঠিত করায় নিষ্ঠার সাথে সংগ্রাম করে গেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রমিক আন্দোলন যখন অর্থনীতিবাদ-সুবিধাবাদ-সংস্কারবাদ-কানুনীবাদের নানান বিভ্রান্তিতে পথভ্রষ্ট, তখন তিনি তীব্র মতাদর্শিক সংগ্রামের মাধ্যমে শ্রমিক স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করে গেছেন। তাঁর মৃত্যুতে শ্রমিকশ্রেণি একজন যোগ্য সেনাপতিকে হারালো। সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এ অভাব পূরণে এগিয়ে আসতে হবে।

আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাঁর সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে AIUTUC-এর শোকগ্রস্ত কমরেডদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য, আজ সোমবার (৩১ মে ২০২১) সকালে ৮১ বছর বয়সে কমরেড শংকর সাহা মৃত্যু হয়।

শেয়ার করুন