ডেস্ক রিপোর্ট
১০ মে ২০২১, ১২:৪১ পূর্বাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাট জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৩ দফা দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।
আজ (৯ মে) রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীর।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা সদস্য মেহেদী ইসলাম।
তিন দফা দাবি সমূহঃ
১.সকল শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিন দাও, শিক্ষা জীবনের অনিশ্চয়তা দূর কর।
২.অনলাইন ক্লাস-পরীক্ষার জন্য বিনামূল্যে ডিভাইস ও ইন্টারনেটের ব্যবস্থা কর, প্রয়োজনীয় প্রশিক্ষণ দাও।
৩.করোনাকালের বেতন-ফি মওকুফ কর এবং ক্ষতিগ্রস্থ শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা দাও।
রাশেদ ইসলাম, জেলা প্রতিনিধি, জয়পুরহাট।