ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২১, ৮:০২ অপরাহ্ণ

‘অক্সিজেন, বেড নেই বললেই মামলা’

আপডেট টাইম : এপ্রিল ২৮, ২০২১ ৮:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কোন হাসপাতালে অক্সিজেন কিংবা বেড নেই অভিযোগ করলেই মামলা ও ধরপাকড়ের নির্দেশ দিয়েছে ভারতের উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে।

উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যের কোন হাসপাতালে অক্সিজেন কিংবা বেড নেই বলে আতঙ্ক ছড়ানো হলে তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এবং গ্যাংস্টার অ্যাক্টে মামলা করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রোপাগান্ডা ছড়াতে’ যেসব সম্পত্তি ‘সমাজ বিরোধী উপাদান’ হিসেবে ব্যবহার করা হবে সেগুলোও বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তার দাবি, রাজ্যে কোনো হাসপাতালে বেড, অক্সিজেন ও জীবনরক্ষাকারী ওষুধের সংকট নেই। তার সরকার রাজ্যে ৩২টি অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে। তবে হাসপাতালের কর্মকর্তারা জানান, তারা তরল অক্সিজেন সংকটে ভুগছেন।

রাজ্য সরকারের সমালোচনা করে এলাহাবাদ হাইকোর্ট বলেছে, এটা লজ্জাজনক যে কোভিডের দ্বিতীয় দফা ঢেউয়ের মাত্রা জানার পরও কখনোই এ বিষয়ে পরিকল্পনা নেয়নি রাজ্য সরকার।

ভারতের যে কয়টি রাজ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম হচ্ছে জনবহুল উত্তর প্রদেশ। এই রাজ্যে দৈনিক সংক্রমণের গড় ৩০ হাজার। হাসপাতালগুলো বেডের অতিরিক্ত রোগী দিয়ে পূর্ণ এবং শশ্মান ও কবরস্থানে শেষকৃত্য ও দাফনের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।

শেয়ার করুন