ডেস্ক রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১২:১৯ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৬শে এপ্রিল) প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মুফতী শামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এই তথ্য জানা যায়।
বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন- আশেকে এলাহী, মিজবাহ উদ্দিন, আবু হানিফ, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানউদ্দিন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, শিব্বির আহমদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।
ওই বহিষ্কারাদেশে বলা হয়, ‘জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ২০২০/২১ শিক্ষাবর্ষের ছাত্রদের অত্র জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫নং ধারায় মাদরাসার রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধা উপেক্ষা করে গত ২৬শে মার্চ সরকারি স্থাপনায় হামলার সংবাদের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হলো।’