ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২১, ২:১৫ অপরাহ্ণ

কাদের মির্জার দাবির মুখে থানার ওসিকে ডিবিতে বদলি

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২১ ২:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মির্জা কাদেরের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জেরে থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হককে নোয়াখালী ডিবিতে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে তাকে নোয়াখালী ডিবিতে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দুই মাস থেকে সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা পরিদর্শক (তদন্ত) রবিউল হকের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার বদলির দাবি করে আসছিলেন।

শেয়ার করুন