ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে নিহত তিন

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শুক্রবার দুপুর আড়াইটার দি‌কে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন রহুলী গ্রা‌মের বা‌ছে‌দের ছে‌লে মকবুল হো‌সেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছে‌লে রা‌কিব (১৬) ও মৃত রশি‌দের ছে‌লে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব মিয়া ব‌লেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরিবহন শ্রমিক বলে জানা গেছে।

আরও জানান, ওই শ্রমিকদের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

শেয়ার করুন