ডেস্ক রিপোর্ট

৯ এপ্রিল ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ

আজ থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত ৯টা-৫টা শপিংমল-দোকানপাট খোলা

আপডেট টাইম : এপ্রিল ৯, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: টানা চারদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে শপিংমল ও দোকানপাট। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে ১৩ই এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা দোকান খোলার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রাজধানীর মার্কেট ও শপিংমলগুলো খুলে দেয়া হলেও তা মানছেন না অনেকেই। রাজধানীর নিউমার্কেট চাঁদনীচক, গাউছিয়া এবং ধানমন্ডি হকার্সসহ কোন মার্কেটেই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো প্রস্তুতি দেখা যায়নি। মার্কেট গুলোর প্রধান ফটকে জীবাণুনাশক টানেল, হ্যান্ড স্যানিটাইজার এবং থার্মাল স্ক্যানারের ব্যবহার নেই।

তবে শুধুমাত্র ক্রেতা-বিক্রেতাদেরকে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লে সেই চাপ তারা কীভাবে সামলাবেন সে বিষয়ে কোনো প্রস্তুতি নেই। তারপরও দোকানদাররা বলছেন, তারা স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খুলেছেন।

শেয়ার করুন