ডেস্ক রিপোর্ট

৯ এপ্রিল ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ

আইনজীবী সনদ অধিকার আন্দোলনের জরুরি সভা

আপডেট টাইম : এপ্রিল ৯, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আইন শিক্ষার্থী ও শিক্ষানবিশদের জাতীয় প্লাটফর্ম আইনজীবী সনদ অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) বিকালে আয়োজিত ভার্চুয়াল সভায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক সুজন বিপ্লবের সভাপতিত্বে যুগ্ন আহ্বায়ক রুমী রহমান, দীপক শীল, পুলক আশরাফ, সদস্য সচিব কফিল উদ্দিন মোহাম্মদ, সদস্য রাশিব রহমান, আব্দুর রহিম, সূর্য পলাশ প্রমুখ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আইনজীবী নিবন্ধনে সৃজনশীল পদ্ধতি প্রবর্তনে সাংগঠনিক কর্মসূচি গৃহীত ও শূণ্য পদে জনি আরাফ খান এবং আমিনুল ইসলামকে কেন্দ্রীয় সদস্য হিসাবে কো-অপ্ট করা হয়েছে।

আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারে ৪ দফা দাবিকে বিকল্প প্রস্তাবনা হিসাবে সভায় উল্লেখ করা হয়।

প্রচলিত সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও অযৌক্তিক তিন ধাপের বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পরীক্ষা বাতিলপূর্বক বছরের নির্দিষ্ট তারিখে সৃজনশীল অংশগ্রহণমূলক পরীক্ষা-ফল প্রকাশ ও আইনজীবী সনদ প্রদানের বিকল্প পদ্ধতির প্রস্তাবনাপত্র খোলা চিঠির মাধ্যমে একযোগে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় আইন মন্ত্রী ও বাংলাদেশ বার কাউন্সিল সমীপে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই দাবিতে ইতোপূর্বে স্মারকলিপি ও গণস্বাক্ষর যথাযথ কর্তৃপক্ষকে পেশের মাধ্যমে অবগত করা হয়।

নেতৃবৃন্দ করোনা অভিঘাত মোকাবিলায় শিক্ষানবিশ আইনজীবীদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক প্রণোদনাসহ অবিলম্বে নির্দিষ্ট সংখ্যক সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ ও অ্যাসাইনমেন্টে অংশগ্রহণমূলক পরীক্ষা সাপেক্ষে আইনজীবী প্রদানের দাবি জানিয়েছেন।

সভায় বক্তারা, স্বাধীন আইন পেশায় আইন স্নাতকের কর্মসংস্থানেরর নিশ্চয়তা বিধানে সংগঠনটির প্রস্তাবিত ৪ দফা দাবি বাস্তবায়নে গণআন্দোলের ডাক দেন।

শেয়ার করুন