ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২১, ৫:৩০ অপরাহ্ণ
জয়পুরহাট জেলা প্রতিনিধি :: জয়পুরহাট সীমান্ত ঘেঁষা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গত (৭ জুন) সোমবার হতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষেধের আওতায় জয়পুরহাট সদর পৌর এলাকা ও পাঁচবিবি পৌর এলাকায় বিকাল ৫ ঘটিকা হতে সকাল ৬ ঘটিকা পর্যন্ত জরুরী সেবা, অ্যাম্বুলেন্স ব্যতীত সকল যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে এবং ফার্মেসি ব্যতীত সকল দোকানপাট বন্ধ করার ঘোষণা করা হয়েছে।
বিধিনিষেধ কার্যকর করার লক্ষ্যে (৯ জুন) বুধবার জয়পুরহাট শহরের পাঁচুরমোড়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর নেতৃত্বে চেকপোস্টে ডিউটি তদারকি করেন।
মাছুম আহামদ ভুঞা বলেন, জয়পুরহাট জেলা সীমান্ত এলাকা হওয়ায় করোনার সংক্রমণ বেড়ে গেলেও বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। গণপরিবহণ, হাটবাজার ও কর্মস্থলে মাস্ক ব্যবহার করছেন না অনেকেই। জনসমাগমও এড়িয়ে চলছেন না কেউ। এই পরিস্থিতিতে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা পুলিশ কেন্দ্রীয় মসজিদ মার্কেট ও বাস টার্মিনালসহ বিভিন্ন হাটবাজারে অভিযান শুরু করেছে। নিয়ম না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানান পুলিশ সুপার।
এসময় অতিরিক্তি পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, জেলা গয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
জেলা সিভিল সার্জন ডা, ওয়াজেদ আলী জানান, করোনার ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ৩৮৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় এ জেলায় ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।