ডেস্ক রিপোর্ট
৫ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার মারা গেছেন। হার্ট অ্যাটাক বা স্ট্যোক হয়ে তার মৃত্যু হতে পারে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মারা যান। বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের সদস্য ছিলেন।
আজ রাত ১০টার দিকে ডিএমপির পরিবহন বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার জানান, এডিসি জ্যোতির্ময় তার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ের বিশ্রাম রুমে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।