ডেস্ক রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) বেলা ১১:০০ টায় সরকারি আজিজুল হক কলেজে।
সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব ছাত্রনেতা নিয়তি সরকার। আলোচনা করেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব এ্যাড. দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি কমরেড ধনঞ্জয় বর্মন, শিক্ষার্থীদের মধ্যে হিয়া, সাজিদ।
বাসদ সদস্য সচিব কমরেড এ্যাড. দিলরুবা নূরী বলেন, নারী আর পুরুষের সম্মিলিত সমাজে নারীর প্রতি বৈষম্য রেখে সমাজকে এগিয়ে নেওশা যায় না, যার কারণে সমাজ প্রগতির প্রশ্নেই বোগম রোকেয়া নারীর অধিকার আদায়ে শিক্ষিত হওয়ার দরকার যার কারণে তিনি মেয়েদের জন্য স্কুল, সংগঠন গড়ে তুলেন। তার লেখা সাহিত্যেও তিনি নারী অধিকারের বিষয়গুলিই তুলেছেন। তার জীবন সংগ্রাম এখনো আমাদের প্রেরণা দেয়।
সভাপতির বক্তব্যে নিয়তি সরকার বলেন, আজকের সমাজ সংকট, নারীর সংকট মোকাবেলায় বেগম রোকেয়া আলোকবর্তিকা হয়ে আমাদের পথ দেখায়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সভাপতি কমরেড ধনঞ্জয় বর্মন বলেন, নারীদের শুধু ক্ষমতায়ন ও পদায়নের মধ্যে সীমিত রাখলেই সমাজ এগিয়ে যেতে পারে না। নারী মতামত দেবার অধিকার সমাজে এখনো তৈরি হয়নি বিধায় বেগম রোকেয়ার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে এখানো আমাদের লড়াই সংগ্রাম অব্যহত রাখতে হবে। রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন বেগম রোকেয়া দিবসে বেগম রোকেয়াকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি আজকের দিনে। বেগম রোকেয়া আজকের দিনে এসেও আমাদের সমাজে এখনো প্রাসঙ্গিক। আমরা নারীরা ঘরে বাইরে এখনো নির্যাতিত অবহেলিত। স্কুল, কলেজ, অফিস, রাস্তা ঘাটে এখনো আমরা কটু কথার স্বীকার হই।
নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান বেগম রোকেয়ার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।