ডেস্ক রিপোর্ট
৫ অক্টোবর ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাস এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ৫ অক্টোবর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, দরদি ও শুভাকাঙ্ক্ষীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাীন অবস্থায় আজ ভোরে কানাডার টরন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে মৃত্যবরণ করে।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে তাঁর অবদান দেশবাসী কৃতজ্ঞতার সহিত স্মরণ করবে।