ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ

শিববাড়ী মহামায়া পূজা কমিটির সভাপতি পিনাক, সম্পাদক ঝলক, অর্থ ঝলক

আপডেট টাইম : জুন ৩০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : আরে কয়েক মাস পরেই অক্টোবরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।ইতিমধ্যেই শুরু গেছে প্রত্যেক পূজা কমিটির পূজার প্রস্তুতি ও নতুন কমিটি গঠন।

সেই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ড গোটাটিকর, শিববাড়ী(মন্দির) এর ঐতিহ্যবাহী মহামায়া সার্বজনীন পূজা কমিটিও থেমে নেই।সিলেট মহানগর এর মধ্যে ঐতিহ্যবাহী এই কমিটি হাঁটি হাঁটি পা পা করে এবছর ৩২ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

৩২ বছরে পদার্পণ উপলক্ষে মহামায়া পূজা কমিটি গত বছরের কমিটি বহাল রেখেছে এবারো। এতে সপ্তমবারের মত সভাপতি – পিনাক কর,সাধারণ সম্পাদক – ঝলক দেব ও অর্থ সম্পাদক-ঝলক চৌধুরী’কে পুনরায় বহাল রেখে ১২০ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী শ্রী শ্রী সর্বানন্দ গ্রীবা মহাপীঠস্থ শিবমন্দিরে আজ শুক্রবার ৩০ শে জুন মন্দির প্রাঙ্গণে এক মিটিং এর আয়োজন করা হয় ও সবার সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। উক্ত মিটিংয়ে অত্র এলাকার মুরুব্বিয়ান, যুব সমাজ ও কমিটির কার্যকরী সদস্য সবাই উপস্থিত ছিলেন।

এবছর ২০অক্টোবর মহাষষ্ঠীতে পূজা শুরু হবে।সপ্তমী,অষ্টমী,নবমী এর পর যথাক্রমে ২৪ অক্টোবর বিজয়াদশমী এর মধ্যে দিয়ে দুর্গোৎসব এর শেষ হবে।

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

শেয়ার করুন