ডেস্ক রিপোর্ট

১৬ জুন ২০২৩, ১:৩০ পূর্বাহ্ণ

নৌকা মার্কার সমর্থনে সিলেটে জাসদের গণসংযোগ

আপডেট টাইম : জুন ১৬, ২০২৩ ১:৩০ পূর্বাহ্ণ

Exif_JPEG_420

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত, জাসদ ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে, নৌকা মার্কার পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ গণসংযোগ করেছেন।

জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ ১‌‌‌৫ জুন নগরীর বিভিন্ন শপিং মলে গণসংযোগ করা হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ প্রমুখ।

গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের আলোকে স্মার্ট সিলেট নগরী গড়তে নগরবাসীর নিকট নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

শেয়ার করুন