ডেস্ক রিপোর্ট

১৪ মার্চ ২০২২, ১:৩২ অপরাহ্ণ

র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করলো ফ্যাশন ব্র্যান্ড “ক্লাবহাউস”

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ডেকো ইশো গ্রুপ প্রতিষ্ঠিত দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড “ক্লাবহাউস” গত ১০ জানুয়ারি ২০২২ সিলেটে নতুন আউটলেট চালু করেছে। ২০১৮ সাল থেকে দেশের বাজারে আন্তর্জাতিক মানসম্মত পোশাকের চাহিদা তৈরি করে, দেশের ঐতিহ্যবাহী ডিজাইনের এক অন্যান্য সংমিশ্রণে গড়ার লক্ষে নেমেছে ক্লাবহাউস । বর্তমানে ঢাকায় ৩টি আউটলেট সফল ভাবে স্থাপন করার পর, এবার ক্লাবহাউস ট্রেন্ডি পোশাকের বিশাল সমারোহ নিয়ে এসেছে সিলেটবাসীদের জন্য।

উদ্বোধনের দিন অনুষ্ঠিত র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করতে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেকো ইশো গ্রুপের ভাইস চেয়ারম্যান মাইমুনা হোসেন, ক্লাবহাউস টিম এবং র‍্যাফেল ড্র বিজয়ী ফাতেমা চৌধুরী ও জুয়েল আহমেদ খান।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে মাইমুনা হোসেন জানান, তিনি চান এই আউটলেটের সাথে সিলেটবাসীর সরাসরি যোগাযোগ থাকুক। তাই এবার ক্লাবহাউসের মডেল ও মেকাপ আর্টিস্ট হিসেবে সিলেটের অধিবাসীদের নির্বাচন করা হয়েছে। এমনকি সিলেটেই হবে এই ফটোশুট। ক্লাবহাউসের এবারের স্লোগান রাখা হয়েছে দেশকে জানুন এবং পরিবেশ রক্ষা করুন।

অনুষ্ঠানটিতে উপস্থিত ক্লাবহাউসের সিনিয়র বিজনেস ম্যানেজার জেসন দাশ আরও জানান আগামী ঈদে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটি ভিন্ন ধরণের ফ্যাশন কালেকশন নিয়ে আসছে ক্লাবহাউস।

নতুন ঈদ কালেকশনে ক্লাবহাউসের বিভিন্ন আকর্ষণীয় ফ্যাশনওয়ার এবং এক্সেসরিজের সমারোহ থাকছে সিলেট আউটলেটে।

 

শেয়ার করুন