ডেস্ক রিপোর্ট

১০ মে ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে যারা

আপডেট টাইম : মে ১০, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। আর তাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গ হয়েছে আইরিশদের। অন্যদিকে, সুখবর পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অষ্টম দল হিসেবে আসন্ন ভারত বিশ্বকাপে মূলপর্বে জায়গা করে নিল প্রোটিয়ারা।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ হওয়ায় কার্যত লড়াইয়ে ছিল দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ ও আয়োজক ভারতসহ সাত দলের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা আগেই নিশ্চিত হওয়ায় এ সিরিজটি টাইগারদের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তবে মহাগুরুত্বপূর্ণ ছিল আয়ারল্যান্ড ও প্রোটিয়াদের জন্য। এক আসনের জন্য লড়াইয়ে থাকা দুই দলের একদল আইরিশরা ছিটকে গেল রেস থেকে।

স্বাগতিক দেশ হিসেবে ভারতসহ মূলপর্বে জায়গা করে নেওয়া বাকি সাত দল হচ্ছে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল জায়গা নেবে বাছাইপর্ব পেরিয়ে।

অবশ্য অষ্টম দল হিসেবে ভারত বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে তিন ম্যাচই জিততে হতো আন্ড্রো বালবার্নির দলকে। অন্যদিকে বাংলাদেশ অন্তত এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো প্রোটিয়াদের। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন