ডেস্ক রিপোর্ট
৮ এপ্রিল ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন, চেন্নাই সুপার কিংস চারবার। লড়াইটা আবার রোহিত শর্মা বনাম মহেন্দ্র সিং ধোনিরও।
ওয়াংখেড়েতে হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতেছেন চেন্নাই অধিনায়ক ধোনি। রোহিতের মুম্বাইকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।
মুম্বাই দলে আজ চার বিদেশি-ক্যামেরুন গ্রিন, টিম ডেভিড, ত্রিস্টান স্টাবস আর জেসন বেহরেনডর্ফ। অন্যদিকে চেন্নাইয়ে চার বিদেশি-ডেভন কনওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার আর সিসান্দা মাগালা।