ডেস্ক রিপোর্ট

১ জানুয়ারি ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ

বছরের প্রথম দিনে চাঁদপুরে বই পেল ৬ লাখের বেশি শিক্ষার্থী

আপডেট টাইম : জানুয়ারি ১, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বছরের প্রথম দিনে চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সরকারি বই বিতরণ করা হয়। জেলায় বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে ৬ লাখ ৮০ হাজার ৪৫৯ শিক্ষার্থী।

বই বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন