ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
নীলফামারী প্রতিনিধি :: সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের সাথে জড়িতদের শাস্তি দাবিতে নীলফামারিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন।
পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখে নির্যাতন ও পরবর্তীতে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৭ টায় নীলফামারী জেলা ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে ছাত্র ফ্রন্টের প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে, ছাত্র ফ্রন্টের জেলা কমিটির সংগঠক জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আহ্বায়ক ইউনুছ আলী, জেলা ছাত্র ফ্রন্ট, সদস্য সচিব সাজু ইসলাম, জেলা সদস্য মেহেদী হাচান,জেলা ছাত্র ফ্রন্টের সদস্য আলামিন ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ বেলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি এবং তার ওপর নির্যাতনের সাথে জড়িত সচিবালয় কর্মকর্তাদের শাস্তির দাবি করেন। মত প্রকাশ ও স্বাধীন অনুসন্ধানী সাংবাদিকতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিস সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানান। এছাড়াও ‘গোপন’ ফাইলে কি এমন তথ্য আছে তা জনসম্মুখে প্রকাশের দাবিও জানান।