ডেস্ক রিপোর্ট

১৭ মে ২০২১, ৮:২৪ অপরাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ময়মনসিংহে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

আপডেট টাইম : মে ১৭, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের মুক্তিকামি নিপীড়িত মানুষের পক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

আজ ১৭ মে, সোমবার, নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর তাজমহল মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সদস্য ঐশ্বর্য সরকার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বিভাগীয় ইনচার্জ কমরেড ইমাম হোসেন খোকন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ময়মনসিংহ মহানগর’র আহ্বায়ক কমরেড আজহারুল ইসলাম আজাদ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফজলুল হক খান রনি।

বক্তারা বলেন, পৃথিবীর এপাড়া থেকে ওপাড়া সর্বত্রই মার্কিন সাম্রাজ্যবাদি শক্তির আগ্রাসন চলছে। ১৯৪৮ সালের পূর্বে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিলো না। কিন্তু আজকের এই দিনে পৃথিবীতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনে বিলুপ্ত প্রায়। আর এই আগ্রাসনে সর্বদায় রসদ জুগিয়ে আসছে সাম্রাজ্যবাদি শক্তিগুলো। ৪৮ থেকে চলে আসা দখলদারিত্বের খেলায় আমরা দেখলাম ইসরায়েল জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে নতুন রাষ্ট্র প্রকাশ করেছে আর তাতে স্বীকৃতি দিয়েছে আমেরিকা সহ তার আশির্বাদপুষ্ট কয়েকটি দেশ। ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ তার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রেখেছে।

বক্তারা বলেন, সর্বশেষ যায়নবাদী আগ্রাসনের ফলে আজ পর্যন্ত প্রায় নারী-শিশুসহ ১৮০ জনের বেশি নাগরিক নিহত হয়েছে। বোমার শব্দে নাগরিকদের ঘুম ভাঙে, ঈদের জামা পড়া অবস্থায় তাদের মৃত্যু হচ্ছে। সামর্থ অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করছে ফিলিস্তিনের বীর জনতা, নারী ও শিশু।

এ ঘটনায় বিশ্বনিন্দার বিরুদ্ধে ইসরায়েল বলছে তাদের হামলা অব্যাহত থাকবে, আর মার্কিন সরকার তার পক্ষে সমর্থন দিচ্ছে।

বক্তারা বলেন যদি অনতিবিলম্বে ইসরায়েলি জায়নবাদী আগ্রাসন বন্ধ না করা হয় এবং তাতে মার্কিন মদদ অব্যাহত থাকে তবে বাংলাদেশের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি হাতে নিবেন।

শেয়ার করুন