ডেস্ক রিপোর্ট

১৭ মে ২০২১, ৪:১৩ অপরাহ্ণ

ভ্যাকসিন নেয়ার শর্তে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

আপডেট টাইম : মে ১৭, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নিজ দেশের নাগরিক ও বিদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। এখন থেকে ভ্যাকসিন নেয়া যে কেউ দেশটিতে প্রবেশ ও বহির্গমন করতে পারবেন।

কর্তৃপক্ষের বরাতে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম আরো বলছে, সৌদি আরব অনুমোদিত ভ্যাকসিন নিলে দেশটিতে প্রবেশের পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনেও থাকতে হবে না।

আজ থেকে ভ্রমণের জন্য রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু করা হয়েছে। তবে সবাইকেই ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। একই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দুই ডোজ টিকা নেয়া থাকলে সৌদি আরবে যেতে পারবেন তারা।

শেয়ার করুন