ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : অক্টোবর ২৮, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির ১ম সম্মেলন সম্পুন্ন হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মেজরটিলায় সম্মেলন উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। পরে লাল পতাকা র‌্যালী ইসলামপুর (মেজরটিলা) বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি শ্রমিকনেতা শাহ্ আলম ভূইয়া।

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক জয়নাল মিয়ার পরিচালনায় এবং শ্রমিকনেতা সুরুজ আলীর সভাপতিত্বে এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. সজীব মিয়া, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রুহুল আমিন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী, জাতীয় ছাত্রদল এম সি কলেজ শাখার নেতা বদরুল আজাদ সহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সামাজিক তথা সামগ্রিক সংকটে জর্জরিত। ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার দেশ স্বয়ংসম্পুন্ন হয়ে যাওয়ার গলাবাজী করলেও এর পরনির্ভরতার স্বরূপ উম্নোচিত হয়েছে। চাল,ডাল,তেল,গম, পিয়াজ ,রসুন-আদা বিভিন্ন মসলা ,এমনকি ফল-ফলাদি ইত্যাদি প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানি নির্ভর । বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে অপরিহার্য জ¦ালানি তেল, এমনকিক গ্যাসও আমদানি করতে হয়। নিরন্ত্রনহীন মুদ্রা পাচার পরিস্তিতিকে আরও জঠিল করছে। তেল নির্ভর বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে বিদ্যুৎ ঘাটতি পূরণে লোডশেডিং করা হচ্ছে। গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ করা এবং সারের দাম বৃদ্ধি করা হচ্ছে। এভাবে শিল্প, কৃষি উৎপাদনে সংকট পরনির্ভরতাকে আরও বৃদ্ধি করবে।

শেয়ার করুন