ডেস্ক রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ৬:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:: অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুকে সমন্বয়ক করে ৯ সদস্যের সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার ২১ অক্টোবর সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভায় এই কমিটি গঠন করা হয়।
জেলা সংগঠক বাদল দাশের সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে সকাল ১১ টা থেকে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মঈনুর রহমান মগনু।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অ্যাড. মঈনুর রহমান মগনুকে সমন্বয়ক করে ৯ সদস্যের সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির বাকি সদস্যগণ হলেন; বাদল দাশ, প্রদীপ দে, মিয়াধন আলী, আব্দুল মজিদ তরফদার, মনজব আলী, আব্দুল হাছিব, হৃদয় অধিকারী, ইমরান মিয়া।
নবগঠিত কমিটির উদ্যোগে আগামী ১০ নভেম্বর’২২, বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। একই সাথে এলাকায় এলাকায় সাংগঠনিক মিটিং, সদস্য সংগ্রহ এবং হাট সভা অব্যাহত থাকবে।