ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২১, ৪:৫৪ অপরাহ্ণ

দেশে ৫৫ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ,শনাক্ত ২৬১ জন

আপডেট টাইম : মে ১৫, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় দেশে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। এই সময়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে যা ৫৫ দিনের মধ্যে সর্বনিম্ন। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬১ জন।

এর আগে গত ২১ মার্চ দেশে করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল একদিনে করোনায় ২৬ জনের মৃত্যু ও ৮৪৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাননো হয়, ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬.৯৫ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এই সময়ে ২২ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জন।

একদিনে আরও ৯৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। দুই মাস পর মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

শেয়ার করুন