ডেস্ক রিপোর্ট

২২ ডিসেম্বর ২০২১, ৪:৩৮ অপরাহ্ণ

‘ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত রুখে দাঁড়ান’

আপডেট টাইম : ডিসেম্বর ২২, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিভিন্ন ব্যবসায়ি গোষ্ঠীর হীন স্বার্থে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর নেতৃবৃন্দ চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ আত্মকর্মসংস্থানে নিয়োজিত ৫০ লাখ মানুষের জীবন জীবিকা রক্ষা করার দাবি জানিয়েছেন।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর উদ্যাগে ইজিবাইক আমদানি, বিক্রি ও চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের রুল পুন:বিবেচনা এবং খসড়া নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে লাইসেন্স প্রদানের দাবিতে আজ ২২ ডিসেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কোষাধ্যক্ষ জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা রতন মিয়া, আফজাল হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা এস এম কাদির, মেহেদী হাসান, ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের নেতা নবী হোসেন, তানভীর নাঈম, জালাল মিয়া, সেকান্দার হোসেন, রহমতউল্লাহ।

সমাবেশে বক্তাগন বলেন, বিভিন্ন ব্যবসায়ি গোষ্ঠীর হীন স্বার্থে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত চলছে। এ চক্রান্তে বক্তাগন গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ আত্মকর্মসংস্থানে নিয়োজিত ৫০ লাখ মানুষ ও তাদের উপর নির্ভরশীল ২.৫ কোটি মানুষের জীবন জীবিকা এ পরিবহনের উপর নির্ভরশীল।বক্তাগন তাই আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় হাইকোর্টর দেয়া রুল পুন:বিচেনা করার জন্য মাননীয় আদলতের প্রতি অনুরোধ জানান।

বক্তারা বলেন, বলেন, ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয় আধুনিকায়ন করে লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে সংগ্রাম পরিষদের নেতৃত্বে গড়ে উঠা দীর্ঘ ৮ বছরের লাগাতার আন্দোলনের চাপে সরকার যখন নীতিমালা তৈরি করে নিবন্ধনের প্রক্রিয়া চুড়ান্ত করতে যাচ্ছে, তখন একদল অতি মুনাফালোভী ব্যবসায়ি গোষ্ঠি তাদের হীন স্বার্থে দেশের সড়ক থেকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনকে উচ্ছেদ করার চক্রান্ত- ষড়যন্ত্র করছে।নেতৃবৃন্দ বলেন দেশের ও সাধারন মানুষের স্বার্থে সাশ্রয়ি, পরিবেশ বান্ধব, জনপ্রিয় ও অপরিহার্য গনপরিবহন ইজিবাইক, ব্যাটারি রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বা নিষেধাজ্ঞা করা হবে চরম আত্মঘাতি।কতিপয় অতিমুনাফালোভী ব্যবসায়ি গোষ্ঠীর হীন স্বার্থে নয় দেশের স্বার্থে সংগ্রাম পরিষদের প্রস্তাবনা যুক্ত করে সরকার প্রস্তাবিত “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১” দ্রুত চুড়ান্ত কর।

বক্তারা বলেন, উক্ত নীতিমালার আলোকে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সংগ্রাম পরিষদের নেতৃত্বে ৫০ লাখ মানুষকে বেকার করার যে কোন চক্রান্ত-ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

 

শেয়ার করুন