ডেস্ক রিপোর্ট

১৩ মে ২০২১, ৭:২৭ অপরাহ্ণ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : মে ১৩, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তার এ ভাষণ শুরু হয়। সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি তা সরাসরি সম্প্রচার করছে।

এর আগে গতকাল বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল শুক্রবার (১৪ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শেয়ার করুন