ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২২, ৭:২৬ অপরাহ্ণ

চালকের ভুলে প্রাণ গেল ‘বাস মালিকের’

আপডেট টাইম : আগস্ট ১৭, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর তুরাগে চালকের ভুলে বাসের নিচে চাপা পড়ে আলী আক্কাস ওরফে আদু খান (৩৮) নামের এক বাস মালিকের। তিনি ওই বাসের একাংশের মালিক হলেও তিনি চালকের সহকারী হিসেবে কাজ করতেন। বুধবার দুপুর ১টার দিকে তুরাগের আইচি নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আক্কাসের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানাধীন চরকুকরি-মুকরি গ্রামে। তিনি ঢাকার হাজারীবাগের মোহান্দপুর কলেজগেট এলাকার চাঁন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নিহত ওই ব্যক্তি বাসটির পার্টনার (মালিক) এবং একইসঙ্গে কন্ট্রাক্টর ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রজাপতি পরিবহনের ওই বাসটির নিচে মেরামতের কাজ করছিলেন আলী আক্কাস। এ সময় বাসটির চালকের আসনে ইমরান নামের ড্রাইভার অসাবধনতাবশত ব্রেক ছেড়ে দিলে মুহূর্তেই বাসের চাকার নিচে আক্কাসের মাথা চাপা পড়ে। এতে আক্কাসের মাথা থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বাস চালক ইমরান পালিয়ে যান।

এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানায়, ঢালু ওই স্থানটিতে বাস থামিয়ে নষ্ট (বিকল) হওয়া বাসটি ঠিক করছিল তারা। জায়গা ঢালু হওয়ায় বাস নিচের দিকে চলে যায়। ওই সময় মারা যাওয়া ব্যক্তি বাসের নিচেই ছিল। জড়িত ড্রাইভারকে ধরতে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন