ডেস্ক রিপোর্ট

২৩ জুন ২০২২, ১১:০৯ অপরাহ্ণ

বন্যা কবলিত ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের দাবিতে বাম জোটের বিক্ষোভ আগামীকাল

আপডেট টাইম : জুন ২৩, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট, সুনামগঞ্জসহ সারা দেশের গুরুতর বন্যা কবলিত জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান, চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আগামীকাল ২৪ জুন ২০২২ বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

ঢাকায় আগামীকাল ২৪ জুন বিকেল সাড়ে ৪টায় পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আবদুস সাত্তার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের সংবাদ সম্মেলনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মী ও শরীক দলসমূহের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন