ডেস্ক রিপোর্ট
৬ মে ২০২১, ১০:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনার নতুন ধরনের বিরুদ্ধে টিকা কাজ করছে বলে ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
করোনা মহামারিতে প্রায় বিপর্যস্ত ভারতে এটিকে সুখবর হিসেবেই দেখা হচ্ছে। তবে খারাপ খবর হচ্ছে, গবেষকদের আশঙ্কা, বি-১১-৬৭ই একমাত্র ধরন নয়। ভারতে আরও নতুন নতুন ধরন আছে। করোনার এই ধরনটিকে অতিমাত্রায় সংক্রামক বলা হচ্ছে।
দ্রুত পরিবর্তনশীল করোনাভাইরাস নিজের নতুন নতুন ধরন তৈরি করে। তাই ভারতে করোনার সম্ভাব্য আরও নতুন ধরন দ্রুত চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে, এক্ষেত্রে দেশটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যা উদ্বেগজনক।
গত মার্চের মাঝামাঝিতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে থাকে।