ডেস্ক রিপোর্ট

৩ মে ২০২২, ১১:০৪ অপরাহ্ণ

হাজারো ভক্তের সঙ্গে বলিউড বাদশার ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইম : মে ৩, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভক্তদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিলাসবহুল বাড়ি মান্নাতের ছাদ থেকে সামনে জড়ো হওয়া হাজারো ভক্তের সঙ্গে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলিউড বাদশা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ঈদে আপনাদের সঙ্গে সাক্ষাৎ অনেক আনন্দের। আপনাদের ওপর আল্লাহর ভালোবাসা-আশীর্বাদ বর্ষিত হোক এবং আপনাদের ভবিষ্যৎ হোক অতীতের চেয়ে সুন্দর। ঈদ মোবারক।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশগুলো ছাড়াও বিশ্বের অনেক দেশেই মঙ্গলবার (৩ মে) পালিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর।

এদিন সকালে এসব দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসব উদযাপন করছেন।

সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতৃবৃন্দ।

শেয়ার করুন