ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২২, ২:০৬ অপরাহ্ণ

গোপালগঞ্জে মাইক্রো-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

আপডেট টাইম : এপ্রিল ২৩, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুদ (২০) এবং তার বন্ধু আতিকুল ইসলাম (২১)। এরা ঢাকা থেকে মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে ঢাকামুখী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবদুর রহিম মাসুদ নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি রাস্তার পা‌শে এক‌টি গা‌ছের সঙ্গে গি‌য়ে ধাক্কা খায়।

পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদের দুইজনের বাড়ি খুলনায় বলে পুলিশ জানিয়েছেন।

পরে লাশ ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন