ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২২, ১১:১৫ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে যুব মৈত্রীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন

আপডেট টাইম : মার্চ ২৬, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা্র সভাপতি যুবনেতা আবুল মনসুরের নেতৃত্বে মিউনিসিপাল স্কুলস্থ অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও শহীদদের প্রতি লাল সালাম জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব মৈত্রীর বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শিবলী সাদিক, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সঞ্জয় দেব সুজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোপাল দাশ, অর্থ সম্পাদক সাইমুনুর রশিদ, দপ্তর সম্পাদক ইউনুস ফয়সাল, জেলা সদস্য ওমর ফারুক ফাহিম প্রমুখ।

এছাড়াও উক্ত কর্মসুচি শেষে কোতোয়ালী থানা যুব মৈত্রীর পক্ষ থেকে নগরীর ২২মহল্লা কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা ওবাইদুল হকের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

শেয়ার করুন